বহু প্রতিক্ষীত Baranagar Barrackpore Metro Pink Line প্রকল্পের কাজের গতি বাড়াতে অবশেষে এক বিশাল প্রশাসনিক বাধা দূর হয়েছে।কলকাতার উত্তর শহরতলীর বাসিন্দাদের জন্য এক বিরাট আশার আলো দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাহলে কি অতি সত্ত্বর ব্যারাকপুর থেকেও চলবে মেট্রো রেল ? বি টি রোড (B.T. Road) বরাবর এই গুরুত্বপূর্ণ মেট্রো করিডোর নির্মাণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে জট তৈরি হয়েছিল, কলকাতা পৌরসংস্থার (KMC) দেওয়া অনাপত্তি পত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (NOC) পাওয়ার পর তার কার্যকরী সমাধান ঘটল। এই সাফল্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (X) তথ্য প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা পৌরসংস্থার অ্যাডমিনিস্ট্রেটর ও মিউনিসিপাল কমিশনার স্মিতা পান্ডের স্বাক্ষরিত সরকারি চিঠি থেকে জানা যাচ্ছে, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে এই NOC দেওয়া হয়েছে। বি টি রোড সংলগ্ন এলাকায় পরিপূরক পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করে মেট্রোর নির্মাণকাজ ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বি টি রোডে যানজট মুক্তি ও গতিশীল গণপরিবহন

শুভেন্দু অধিকারী তাঁর এক্স-পোস্টে জানান, ১২ কিলোমিটার দীর্ঘ এই Baranagar Barrackpore Metro Pink Line উত্তর ২৪ পরগনা ও কলকাতার যোগাযোগ ব্যবস্থার মানচিত্রে বড়সড় পরিবর্তন আনবে। প্রতিদিন বি টি রোডে যানজটের সম্মুখীন হওয়া হাজার হাজার সাধারণ মানুষের যাতায়াতের সময় অনেকটা কমে যাবে এবং এটি একটি নিরাপদ ও আধুনিক গণপরিবহন মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে।

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সংস্থাগুলির মধ্যে সঠিক পারস্পরিক সমন্বয় ও ইতিবাচক মনোভাব বজায় থাকলে এই ধরণের জটিল পরিকাঠামোগত সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। নগর পরিকল্পনা ও সমন্বিত শাসনের এই ধারা বজায় থাকলে উত্তর কোলকাতার এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে।

পানীয় জলের পাইপলাইন ও টেকনিক্যাল সমাধানের পথ

বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পথ তৈরির ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বি টি রোডের মাটির নিচে থাকা কলকাতা শহরের প্রধান পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুরক্ষা। কেএমসি-র জারি করা এই এনওসি সূত্রে জানা গিয়েছে, মাটির নিচে থাকা পুরানো ৪৮ ইঞ্চি ব্যাসের কাস্ট আয়রন (C.I.) ওয়াটার ট্রান্সমিশন মেইন বন্ধ ও আলাদা করার অনুমোদন দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (IGWTP, পলতা) থেকে টালা পাম্পিং স্টেশন (TPS) পর্যন্ত একটি নতুন ৭২ ইঞ্চি ব্যাসের বিশাল ওয়াটার ট্রান্সমিশন পাইপলাইন বসানোর কাজও মেট্রো প্রকল্পের পাশাপাশি সমান্তরালভাবে চালানো হবে। পুরানো মূল পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করে এবং বিকল্প পরিকাঠামো তৈরি করে এই ১২ কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডোরের নির্মাণ সম্পন্ন করা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এক অন্যতম নিদর্শন হতে চলেছে।

Democratic Indians Premium