গনেশ পুজোর আবহেই হয়ে গেল শুভেন্দু আম্বানি বৈঠক । দেশের অন্যতম শীল্প ব্যক্তিত্ব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে কথা হল কর্মসংস্থান থেকে পশ্চিমবঙ্গে বড় মাপের বিনিয়োগ নিয়ে। মুম্বাইতে আম্বানি পরিবারের বাসভবন 'অ্যান্টিলিয়া'-য় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও অর্থনৈতিক মহলে শুরু হয়ে গেল ব্যাপক জল্পনা ও ইতিবাচক আলোচনা। একদিকে বিজেপির রাজ্য সভাপতির বিড়লা দের সঙ্গে বৈঠক পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর আম্বানির সঙ্গে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বৈঠক ও আলোচনার মূল বিষয়বস্তু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর x হ্যান্ডেলের পোস্ট অনুযায়ী, জানা গিয়েছে এই বৈঠকে কেবল সাধারণ সৌজন্য বিনিময়ই হয়নি, বরং রাজ্যের অর্থনৈতিক প্রগতি নিয়েও গভীর আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে রাজ্যের যুব সমাজের জন্য কর্মসংস্থান ও বড় মাপের বিনিয়োগ নিয়েও ।
বিনিয়োগের সম্ভাবনা: বাংলার ভৌগোলিক অবস্থান এবং পরিকাঠামো কাজে লাগিয়ে কীভাবে বড় শিল্প সংস্থাকে কিভাবে এ রাজ্যে বিনিয়োগে আগ্রহী করা যায় , সে বিষয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত বলা ভালো গত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল টাটার মতো শিল্প সংস্থার এ রাজ্য থেকে সড়ে যাওয়ার মধ্যে দিয়ে , আর সে বদনাম ঘুচিয়ে রিলায়েন্সের মতো সংস্থা এ রাজ্যে বিনিয়োগে নতুন করে ভাবলে তা সদর্থক ভুমিকা নেবেই তা বলা বাহুল্য।
সাংস্কৃতিক মেলবন্ধন: বৈঠকের শুরুতে গণেশ বন্দনার পাশাপাশি আম্বানি পরিবারকে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক উপহার দেন মুখ্যমন্ত্রী, যা বাংলার সংস্কৃতিরই এক অনন্য বহিঃপ্রকাশ।
অর্থনৈতিক পুনরুজ্জীবন: রাজ্যের তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি টেকসই অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের শিল্প ও উন্নয়নের নয়া সমীকরণ
শিল্প ক্ষেত্রের নয়া সমীকরণ বলছে রাজ্যের বেকারত্ব দূরীকরণ এবং বিনিয়োগ নিয়ে আসার এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরেই শিল্পায়ন নিয়ে বাংলা পিছিয়ে রয়েছে—এমন অভিযোগ অতীতে বারবার উঠে এসেছে। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ শিল্পপতির সঙ্গে এই ধরণের উচ্চপর্যায়ের আলোচনা ভবিষ্যতের জন্য নতুন আশার সঞ্চার করে। বিনিয়োগকারীরা সবসময় একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ চান, এবং সেই পরিবেশ তৈরির সপক্ষে এই ধরনের সরাসরি যোগাযোগ অত্যন্ত ইতিবাচক বার্তা দেয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি মুকেশ আম্বানির এই বৈঠক বাংলার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আগামী দিনে এই আলোচনার ফল রাজ্যে নতুন কোনো বড় প্রকল্প বা বিনিয়োগের পথ প্রশস্ত হয় কিনা তা সময় বলবে ...





