নয়াদিল্লি ও কাঠমাণ্ডু: দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং অর্থনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো । ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে নিয়ে যাবে। ভারত ও নেপালের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল আন্তঃসীমান্ত অর্থ প্রদান বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা । গত ৬ জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নতুন ব্যবস্থার মাধ্যমে ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস (NPI) সরাসরি যুক্ত হয়েছে । দুই দেশের এই ডিজিটাল কোলাবরেশন কেবল আর্থিক লেনদেনকেই সহজ করবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসেও এক যুগান্তকারী মোড় এনে দেবে ।

ঐতিহাসিক পটভূমি ও সম্পর্কের গভীরতা

ভারত ও নেপালের সম্পর্ক আজ বা রোটির নয়, যুগ যুগান্তরের। 'রুটি-বেটি'র সম্পর্ক হিসেবে পরিচিত এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতি, ভাষা ও ভৌগোলিক অবস্থান একে অপরের পরিপূরক। ১৯৫০ সালের শান্তি ও বন্ধুত্ব চুক্তি থেকে শুরু করে আজকের আধুনিক যুগ পর্যন্ত, দুই দেশ একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছে। তবে সময়ের সাথে সাথে কূটনীতির ভাষা বদলায়। বর্তমান একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই সম্পর্কে এবার যোগ হলো ডিজিটাল অর্থনীতির আধুনিক ছোঁয়া ।

ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মূল চালিকাশক্তি

এই প্রযুক্তিগত বিপ্লবের নেপথ্যে রয়েছে ভারতের 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া'র আন্তর্জাতিক শাখা (NIPL) এবং 'নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেড' (NCHL) । এই দুই সংস্থার যৌথ প্রয়াসেই তৈরি হয়েছে এই সুরক্ষিত ডিজিটাল করিডর । এর ফলে এখন থেকে দু-দেশের নাগরিকরাই তাঁদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে চোখের পলকে, নিরাপদে এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে টাকা লেনদেন করতে পারবেন ।

পর্যটন ও স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি

এই ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট করিডরের সবচেয়ে বড় সুবিধা পাবেন সাধারণ মানুষ ও পর্যটকরা ।

  • মুদ্রা বিনিময়ের ঝক্কি শেষ: নেপালে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকদের আর পকেটে গোছা গোছা নগদ টাকা নিয়ে ঘুরতে হবে না, কিংবা বিদেশি মুদ্রা বিনিময়ের কাউন্টারে লাইন দিতে হবে না ।

  • ব্যবসার প্রসার: নেপালের স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীরা এখন ভারতীয় পর্যটকদের কাছ থেকে সরাসরি ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন, যা তাঁদের বিক্রি ও মুনাফা বহুগুণ বাড়িয়ে দেবে ।

  • ঝুঁকি হ্রাস: ব্যবসায়ীদের বেশি নগদ ক্যাশ কাউন্টারে রাখতে হবে না, ফলে চুরি বা অর্থ বহনের খরচ ও ঝুঁকি দুই-ই কমবে ।

বিশ্বমঞ্চে ভারতের ইউপিআই (UPI)

নেপালের এই অন্তর্ভুক্তি ভারতের ডিজিটাল কূটনীতির এক বিরাট জয় । নেপাল ছাড়াও বর্তমানে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, মরিশাস, ভুটান, কাতার, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া সহ মোট ৯টি দেশে ভারতীয় ইউপিআই-এর মাধ্যমে নির্বিঘ্নে অর্থ প্রদান করা যাচ্ছে ।

কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব

সাংবাদিকদের চোখে এই পদক্ষেপের গুরুত্ব অপরিসীম । প্রচলিত ধীরগতির ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে এই তাত্ক্ষণিক লেনদেন দুই দেশের সীমান্ত বাণিজ্যকে এক নতুন গতি দেবে । এটি কেবল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নয়, বরং প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের এক নতুন দৃষ্টান্ত । দক্ষিণ এশিয়ায় যখন অন্য শক্তির অর্থনৈতিক প্রভাব বাড়ছে, তখন ভারতের এই 'ডিজিটাল স্ট্রাইক' নেপালের সাথে তার সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে তাতে কোনো সন্দেহ নেই ।

Democratic Indians Premium